মা কালি দূর্গা নিবাস নামক বেসরকারি হোটেলের রুম থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার এক ব্যক্তির দেহ

কৌশিক মুখার্জী: কুলটি:-

বুধবার কুলটি থানার চৌরাঙ্গী ফাঁড়ির অন্তর্গত কল্যানেশ্বরী অঞ্চলের মা কালি দূর্গা নিবাস নামক এক বেসরকারি হোটেলের রুম থেকে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হয়।জানা যায় মৃত ব্যক্তির নাম প্রকাশ সিং(৫২),হিন্দুস্তান কেবেসল দেশবন্ধু পার্কের বাসিন্দা।ঘটনাস্থলে চৌরাঙ্গী ফাঁড়ির পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে, ময়না তদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়।খবর দেওয়া হয় মৃতের পরিবারের সদস্যদের। পরিবারের সদস্যরা জানান কী কারণে তিনি গলায় ফাঁস দিয়েছেন তা বলা মুশকিল।তবে কোনো মানসিক অবসাদ ছিলো তা বুঝা যায়নি।তিনি হোম লোনের কাজ করতো,তাই কাজের সূত্রে বাইরে থাকতো।তিনি শনিবার থেকে বাড়ি আসেনি।আজ পুলিশ ফোন করে জানান,আমরা কালি দূর্গা নামক হোটেলে এসে দেখি হোটেলের রুমে গলায় ফাঁস লাগিয়েছে।তবে এই প্রসঙ্গে হোটেলের মালিক বা কর্মচারীরা কথা বলতে চাননি।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *