মা শান্ত হয়েছে আজ

মারুফ খাঁন (কলকাতা)

বিচারের আশায় সুর বদলে মা শান্ত হয়েছে!

মা শান্ত হয়েছে…

অন্তঃদগ্ধ যন্ত্রণা বুকে!

দেখুন দেখুন আজ মা শান্ত হয়েছে
কামদুনির নিরুপায় মা শান্ত হয়েছে
আনিসে’র অসহায় মা শান্ত হয়েছে
নীরব তিলোত্তমার মা শান্ত হয়েছে
উমার মা কেঁদে কেঁদে শান্ত হয়েছে।

অজানা অচেনা কত হাজার হাজার মা এভাবে নীরবে কাঁদতে কাঁদতে শান্ত হয়েছে।।

সেদিন দেখেছিলাম প্রতিবাদের রণ হুংকার
রাত গভীর উপত্যকা! বিচারের পথ অন্ধকার…

জ্বালাময়ী যন্ত্রণাময়ী মায়ের আর্তনাদ

আজ আর কারোর নজরে যে পড়েনা!

আবার নতুন খেলা
আসছে ধেয়ে জানিনা কত মায়ের কোল খালি হবে।

অলীক স্বপ্ন দেখা!বুক ফাটার নিদারুণ যন্ত্রণা,,,

করুণ আর্তনাদ বুকের ভীতর গভীর ক্ষত
মায়ের নীরব কান্না কেউ কখন বোঝেনা।

সিংহাসনের জন্য আবার আসছে নতুন রক্ত খেলা…

গভীর গর্ভ যন্ত্রণা মায়ের শরীর চৌচির
শরীর জুড়ে বিন্দু বিন্দু রক্তের ছিটে ফোঁটা।

অলীক স্বপ্ন! বুক ফাটার নিদারুণ যন্ত্রণা,

উদাসীন কৃপণ ছায়া সন্ধ্যা কিংবা সকালবেলা

তোমরা কেউ আমার নয় বিচারের এই তো লীলা।

রক্তশূন্য গোলাপের পাপড়ি শিশুটি
আজ মাটির নিচে শান্তিতে শুয়েই।

গোধূলি সন্ধ্যা হালকা শীতের ভোর!

আহঃ শিশুটি তাকিয়ে রয়,আহঃ তাকিয়ে রয়!

বিচারের আশায় নিরুপায়

মায়ের করুন আর্তনাদ শুনতে শুনতে বুকফাটে
শ্মশানে কিংবা কবরে ওই রক্তমাখা মেয়েটার!

তোমরা কি কেউ নেই
তোমরা কি কেউ নেই!

যদি থাকো আমি এতো নিরুপায় কেন প্রশ্ন রেখে যাই!

রক্তাক্ত শরীরের লবণ ছড়াও
রক্তাক্ত শরীরে লঙ্কারও গুঁড়ো

আমার ও আমার মায়ের অশ্রু জল এখনও বিচার চায়!!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *