মিড-ডে মিল পরিদর্শনে গেলেন মহকুমা শাসক

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার-: এবার আসানসোল পৌরনিগমের অন্তর্গত হীরাপুর মাণিকচাঁদ ঠাকুর গার্লস বিদ্যালয় (উঃ মাঃ)-এ মিড-ডে মিল পরিদর্শনে গেলেন মহকুমা শাসক বিশ্বজিৎ ভট্টাচার্য (আসানসোল সদর)। তিনি ঘুরে ঘুরে সবকিছু দেখেন। ওখানকার ছাত্রীদের সুবিধা-অসুবিধা সম্পর্কে তাদের কাছে খোঁজ খবর নেন। পাশাপাশি তাদের সঙ্গে তিনি কথা বলেন। মহকুমা শাসককে কাছে পেয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের পাশাপাশি ছাত্রীরা প্রত্যেকেই খুব খুশি।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *