মিনিবাস ও চারচাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত দুই

কৌশিক মুখার্জী: আসানসোল:- মিনিবাস ও চারচাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত হল এক মহিলা সহ দুইজন।আসানসোল দক্ষিণ থানার কুমারপুর ও এলআইসির মাঝে জিটি রোডের ঘটনা।প্রত্যক্ষদর্শীরা বলেন শনিবার দুপুরে চিত্তরঞ্জন থেকে আসানসোল আসছিল।অন্যদিকে গাড়িটি আসানসোল থেকে নিয়ামতপুরের উদ্দেশ্যে যাচ্ছিল।তখনই নিয়ন্ত্রণ হারিয়ে মিনিবাসটি গাড়িতে ধাক্কা মারে।এই ঘটনায় গাড়ির একজন এবং এক মহিলা যাত্রী আহত হয়।গাড়ির সামনে একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌচ্ছায়।ঘটনার পর মিনিবাসের চালক পলাতক।আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *