মিহিজামে দিন দুপুরে ব্যবসায়ীকে গুলি,আটক এক

কৌশিক মুখার্জী: চিত্তরঞ্জন:-

দিনের দুপুরে মিহিজাম জামতাড়া রোডে বিশ্বকর্মা মন্দিরের সামনে এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি। গুলিবিদ্ধ ব্যবসায়ীর নাম বিনয় কুমার যাদব(৪৪)।ঘটনা প্রসঙ্গে জানা যায় মিহিজাম দোকান থেকে ব্যবসায়ী বিনয় কুমার যাদব মোটরসাইকেলে করে দুপুরে কানগুই বাড়ি ফিরছিলেন।সেই সময় মিহিজাম জামতাড়া রোডের বিশ্বকর্মা মন্দিরের সামনে দুই ব্যক্তি মোটরসাইকেলে করে এসে তাকে পেছন থেকে গুলি চালাই, গুলি গিয়ে লাগে বিনয় কুমার যাদবে কোমরে।গুলিবিদ্ধ অবস্থায় রাস্তায় পড়ে যায় বিজয় কুমার যাদব ও দুষ্কৃতীরা পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে আসে মেহিজাম থানার পুলিশ,গুরুতর আহত অবস্থায় বিনয় কুমার যাদবকে চিত্তরঞ্জন কেজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থায় অবনতি ঘটলে সেখান থেকে তাকে দুর্গাপুরের এক বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সূত্রের খবর ঘটনায় এখন পর্যন্ত মিহিজাম থানার পুলিশ একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে, গোটা ঘটনার জোর কদমে তদন্ত চালাচ্ছে পুলিশ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *