কাজল মিত্র: সালানপুর:- প্রতি বছরের মত এই বছরও মা মুক্তাইচন্ডী আনন্দমেলা সমিতির উদ্যোগে ও নেতাজি আই হসপিটাল এর সহায়তায় রবিবার দিন মুক্তাইচন্ডী আনন্দমেলা সমিতির কমিউনিটি হলে আয়োজিত হল এক বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের ।যেখানে শুধু চক্ষু পরীক্ষা নয় পরীক্ষার শেষে প্রয়োজনীয় রোগীদের অপারেশনের আয়োজন করা হয়। যেখানে বারাবনি বিধানসভার পাশাপাশি পার্শ্ববর্তী ঝাড়খন্ড রাজ্য থেকে বহু মানুষ তাদের চক্ষু পরীক্ষা করাতে আসেন।এইসব রোগীদের পরীক্ষা শেষে চোখের অপারশেন এর জন্যে মুরাড্ডি নেতাজি আই হাসপাতালে নিয়ে যাওয়া হবে বলে জানান সমিতির সম্পাদক স্বপন মণ্ডল। এদিন এর এই শিবির এর অনুষ্ঠানের শুরুতেই বিভিন্ন মনীষী দের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন সমাজসেবী তথা যুব তৃণমূল নেতা মুকুল উপাধ্যায়, ভোলা সিং, পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাসপতি মণ্ডল,পঞ্চায়েত প্রধান অনামিকা মন্ডল ও বাসুদেবপুর জেমারি পঞ্চায়েতের প্রধান অনিল ধীবর, তপন মাহাতা, দয়াময় দাস, তাপস উকিল, গৌরাঙ্গ তেওয়ারি সহ আরো অনেকে।

এদিন স্বপন মন্ডল জানান মা মুক্তা চন্ডী আনন্দমেলা সমিতির উদ্যোগে বিভিন্ন সমাজ মূলক কাজ করে থাকেন যেমন রক্তদান শিবির, চক্ষু প্রদান শিবির, চক্ষু পরীক্ষা শিবির, তাছাড়া কম্বল বিতরণ সহ নানান সামাজিক মূলক কাজ। সেইমতো আজকেও তারা এলাকার প্রায় শতাধিক পুরুষ ও মহিলাদের চক্ষু পরীক্ষা করলেন।