মুক্তি

ববি সরকার (কলকাতা)

আমার থেকে মুক্তি চেয়েছিলে, তবুও সেদিন ছেড়ে দিতে পারিনি‌,
বুদ্ধি বলছিল ছাড়না
যে যাওয়ার তাকে যেতে দিতে হয়।
মন বলছিল থেকে যা, ছেড়ে যাওয়া সহজ নয়।

জানোতো মুক্তি চাইলেও মুক্তি না দিতে পারার মধ্যে যে কী ভীষণ অপমান বোধ হয় তা বলে বোঝানো যায় না।

আমার উপস্থিতি আমার প্রিয় মানুষের কাছে বিরক্তিকর,
অপমানজনক এমন অনুভূতির থেকে মৃত্যু ঢের ভালো।

রোজ রোজ সেধে আত্মসম্মান বিসর্জন দেওয়ার নামই বোধহয় ভালোবাসা।

সবার উচিত নিজেকে সবথেকে বেশি ভালোবাসা।
নিজেকে ভালোবাসলে আর কেউ অবহেলা করার সাহস পায় না।

কিন্তু ওই যে অবুঝ মন বারবার নিজের গুরুত্ব ভুলে মায়ার কাছে ছুটে যায়।

যদি কাউকে মুক্তি দিতে চাও তাহলে তার দেওয়া শেষ আঘাত টা ভুলো না।

আর যদি আজীবন হৃদয়ে রেখে দিতে চাও তাহলে তার বলা প্রথম ভালোলাগার কথাটা ভুলো না।

যারা কাছে না থেকেও আজীবন সাথে থেকে যায়।
তাদের কাছে শুনে নিও
ভালোবাসার থেকে মুক্তি পাওয়া কী ভীষণ যন্ত্রণা দেয়।।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *