মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় মানিকচক গ্রামীণ বইমেলার উদ্বোধন,উপস্থিত সিদ্ধিকুল্লা চৌধুরী

তন্ময় মাহারা: মালদা:- রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় মানিকচক গ্রামীণ বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হল রবিবার।গ্রন্থাগার ও জনশিক্ষা প্রসার দপ্তরের মন্ত্রী সিদ্ধিকুল্লা চৌধুরীর উপস্থিতিতে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।এই প্রথম মালদা জেলার মানিকচক ব্লকে মানিকচক গ্রামীণ বই মেলার আয়োজন করা হয়েছে।মানিকচক ব্লকের মথুরাপুর বি এসএস উচ্চ বিদ্যালয় ময়দানে আয়োজন করা হয়। বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই একটি বই মিছিল করা হয়। বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে এই বই মিছিল মানিকচকের ভূতনি ব্রিজ এলাকা থেকে বের হয়ে মেলা প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। ফিতে কেটে ও প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী সিদ্ধিকুল্লা চৌধুরী।সঙ্গে ছিলেন বিশিষ্ট কবি সাহিত্যিক সুবোধ সরকার, রাজ্যসভার সাংসদ মৌসুম নূর, জেলা শাসক নীতিন সিংহানিয়া, পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব,মানিকচকের বিধায়িকা সাবিত্রী মিত্র, বইমেলা কমিটির যুগ্ম সম্পাদক প্রসেনজিৎ দাস, শ্রমিক সংগঠনের সভাপতি শুভদীপ স্যানাল বিধায়ক সাবিত্রী মিত্র ,সহ প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিরা।আগামী 14 ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই বই মেলা। উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে বইমেলা বিভিন্ন গুরুত্ব তুলে ধরলেন সিদ্দিকুল্লা চৌধুরী।পাশাপাশি বিভিন্ন স্টল ঘুরে দেখলেন মন্ত্রি সহ জনপ্রতিনিধিরা।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *