মুখ্যমন্ত্রীর পথশ্রী প্রকল্পে দীর্ঘদিনের রাস্তার দাবী পূরণ হলেও দেড় কোটির রাস্তা নির্মাণে ব্যাপক দুর্নীতির অভিযোগ

তন্ময় মাহারা: মালদা:- দীর্ঘদিন ধরেই রাস্তা নিয়ে ছিল সমস্যা। লালমাটির রাস্তার অবস্থা এতটাই খারাপ ছিল প্রবেশ করতে পারত না অ্যাম্বুলেন্স।বর্ষাকালে কর্দমাক্ত রাস্তায় যানবাহন তো দূরের কথা মানুষ পায়ে হেঁটে চলাচল করতে পারত না। দীর্ঘদিন ধরে রাস্তা নির্মাণের দাবি ছিল এলাকাবাসীর। মুখ্যমন্ত্রীর পথশ্রী প্রকল্পে সেই দাবি পূরণ হয়। প্রায় দেড় কোটি অর্থ বরাদ্দে শুরু হয় রাস্তা নির্মাণের কাজ। কিন্তু এলাকাবাসীর নতুন রাস্তার স্বপ্ন পূরণের মাঝে বাঁধ সেধেছে দুর্নীতি। ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে রাস্তা নির্মাণে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ এলাকাবাসীর। এদিকে দুর্নীতির এই অভিযোগ সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূল নেতাদের কাটমানি জন্য ঠিকাদাররা দুর্নীতি করতে বাধ্য অভিযোগ বিজেপির। কোন রকম দুর্নীতি বরদাস্ত হবে না পাল্টা সাফাই তৃণমূলের।মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের বরুই গ্রাম পঞ্চায়েতের সালমান হাউস থেকে কোতোল পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তা প্রথশ্রী প্রকল্পের অধীনে ১ কোটি ৫১ লক্ষ টাকা বরাদ্দকৃত অর্থে নির্মাণের কাজ চলছে।কিন্তু এলাকাবাসীর অভিযোগ সঠিক সিডিউল মেনে হচ্ছে না রাস্তার কাজ।ব্যবহার করা হচ্ছে নিম্নমানের সামগ্রী। রাস্তার দুই ধারে ছয় ইঞ্চির ঢালাই হলেও মাঝখানে হচ্ছে তিন থেকে চার ইঞ্চি।বহু জায়গায় নির্মাণের কাজ শেষ হতেই ফেটে যাচ্ছে রাস্তা।তাই সঠিক ভাবে রাস্তার কাজের দাবীতে এদিন বিক্ষোভ দেখায় এলাকার মানুষেরা। এলাকার মানুষের মতে এতদিন রাস্তা নিয়ে সমস্যা ছিল। এখন যখন নতুন রাস্তা হচ্ছে তবে ভালো ভাবে কাজ করতে হবে। যদিও ঠিকাদারি সংস্থার প্রতিনিধির দাবি এলাকাবাসী এখানে নিজেরা কাজ দেখভাল করেন। অন্যদিকে বিজেপির অভিযোগ ঠিকাদার কে কাটমানি দিতে হয় তৃণমূল নেতাদের। তাই ঠিকাদার সঠিক ভাবে কাজ করতে পারে না। পাল্টা তৃণমূলের দাবি মুখ্যমন্ত্রীর প্রকল্পের জন্যই ওই এলাকার মানুষ রাস্তা পাচ্ছে। দুর্নীতি হলে প্রশাসন ব্যবস্থা নেবে। গোটা ঘটনার সামনে আসতেই চরমে উঠেছে রাজনৈতিক তরজা।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *