মুর্শিদাবাদে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে উপস্থিত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

রক্তিম সিদ্ধান্ত: মুর্শিদাবাদ:-  মুর্শিদাবাদ জেলার এক গুচ্ছ সরকারি প্রকল্পের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী এবং এই জেলার বিভিন্ন উপভোগদাদের সরকারি প্রকল্পের সুবিধা দিতে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে। পাশাপাশি এদিনের এই প্রশাসনিক সভা থেকে বক্তৃতা দেবার সময় মমতা ব্যানার্জি কেন্দ্রীয় সরকারকে আক্রমণের সুরে বললেন গঙ্গাভবন তথা নদী ভাঙন প্রতিরোধ নিয়ে আমরা বারংবার কেন্দ্রীয় সরকারকে চিঠি করলেও কেন্দ্রীয় সরকার কোন কাজ করছে না আমরা তাই নিজেরাই ঠিক করেছি গঙ্গা ভাঙন প্রতিরোধ করবার। পাশাপাশি ভারত এবং বাংলাদেশের দ্বীপাক্ষিক সমস্যা নিয়ে মুর্শিদাবাদের সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের শান্তির বার্তা দিতে দেখা গেল মুখ্যমন্ত্রী কে। তিনি বললেন বর্ডার দেখার কাজ বি এস এফের তারা বর্ডার দেখুন তারা নিরাপত্তা দিক আপনারা সাধারণ মানুষ কখনোই কোনো ঝামেলায় জড়িয়ে যাবেন না। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় এদিনের এই প্রশাসনিক সভা থেকে জেলাবাসির উদ্দেশ্যে একাধিক বিষয় নিয়ে ভাষণ দিলেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *