বাইজিদ মন্ডল: ডায়মন্ড হারবার:- প্রতিবছরের মত এ বছরেও কলকাতার পাশেই শিরাকোলে ডায়মন্ড হারবার রোডের ধারে নলেজ সিটিতে পাঁচ দিনব্যাপী পৌষ মেলার আয়োজন চলছে। শান্তি নিকেতনের আদলে নলেজ সিটিতে পৌষ মেলা অনুষ্ঠিত হচ্ছে,যা ২০২৬ সালের ১লা জানুয়ারি থেকে ৫ই জানুয়ারি পর্যন্ত চলবে। যেখানে বাউল গান, লোকনৃত্য, হস্তশিল্প এবং গ্রামীণ বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির নানা আয়োজন থাকছে। যা শান্তিনিকেতনের পৌষ মেলার মতোই আনন্দ ও লোকজ ঐতিহ্যের মিলনক্ষেত্র। এদিন প্রদীপ প্রজ্জ্বলন এর মধ্য দিয়ে তার শুভ উদ্বোধন হয়, এখানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কবি সাহিত্যিক ও বিশিষ্ট শিক্ষাবিদ,ব্যক্তিবর্গ উপস্তিত ছিলেন। নলেজ সিটির চেয়ারম্যান আ: রব জানান,
শান্তিনিকেতনের পৌষ মেলার আদলে লোকসংস্কৃতি, বাউল ও লোকগানের আসর, হস্তশিল্পের প্রদর্শনী ও বিক্রয়, এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। আগামী ১লা জানুয়ারি থেকে ৫ই জানুয়ারি নলেজ সিটি প্রাঙ্গনে শান্তিনিকেতনের আদলে প্রকৃতির কোলে অনুষ্ঠিত হলো পৌষ মেলা ২০২৬। প্রত্যহ সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হবে এই মেলার দিনগুলি। এবছর ২৩৫টির ও বেশি সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করছেন এই মেলাতে। পৌষ মেলা উপলক্ষে নলেজ সিটি প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠবে নৃত্য, সঙ্গীত, কবিতা, নাটক, ভাষ্যপাঠ, গুণী মানুষদের প্রতিভার বিচ্ছুরণে। এই মেলায় অসংখ্য কবি, শিল্পী ও সাহিত্যিক অংশগ্রহণ করবেন। উক্ত মেলায় রয়েছে সকলের সাদর আমন্ত্রণ।নলেজ সিটির চেয়ারম্যান আ: রব তিনি আরো জানান, এবারে রবীন্দ্রনাথের আদর্শকে সামনে রেখে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে সারা দিনব্যাপী। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শিল্পীরা আসবেন। উপস্থিত থাকবেন বিশিষ্ট ব্যক্তিরা। এই মেলার উদ্দেশ্য হলো: গ্রামীণ বাংলার ঐতিহ্য ও লোকজ সংস্কৃতিকে তুলে ধরা এবং এর আনন্দকে সকলের মধ্যে ছড়িয়ে দেওয়া। এই মেলাটি মূলত মূল শান্তিনিকেতনের আদলে পৌষ মেলা, একটি সম্প্রসারিত রূপ এবং এটি কলকাতার কাছাকাছি একটি সাংস্কৃতিক মিলনক্ষেত্র হিসেবে পরিচিতি লাভ করেছে।