মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

রক্তিম সিদ্ধান্ত: মুর্শিদাবাদ:- বুধবার সকালে দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য মুর্শিদাবাদের ডোমকল থানার মেহেদিপাড়া নতুন পাড়া এলাকায়। হঠাৎই সকালবেলায় স্থানীয় মানুষ দেখতে পায় এক ব্যক্তির মৃতদেহ পড়ে আর তারপরেই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় ওই এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ডোমকল থানার পুলিশ। তবে কিভাবে মৃত্যু হল ওই ব্যক্তির তার ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, মৃত ওই ব্যক্তির বোমের আঘাতেই মৃত্যু হয়েছে বলে দাবি। কারন তার দেহের বেশ কয়েকটি অঙ্গ নেই। আর তারপরেই সাধারণ মানুষ সন্দেহ ওই ব্যক্তির বোমের আঘাতেই মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি নাম মোমিন মন্ডল, তার ভাইয়ের দাবি তার ভাই বোম বাঁধার কাজ করতো। তবে বোমার আঘাতে মৃত্যু হলেও কোথায় হয়েছে তার কিন্তু এখনও পর্যন্ত স্পষ্ট নয় পুলিশ প্রশাসনের কাছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে আসেন ডোমকল এসডিপিও , ডোমকল থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী। এলাকায় তল্লাসী অভিযান শুরু হয়েছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *