মেমারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে মানসিক অত্যাচার, যৌন হেনস্থার অভিযোগ কলেজ শিক্ষিকার

আনোয়ার আলি, মেমারি-: 

         মেমারি কলেজের এক সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালীন অনুষ্ঠান মঞ্চে সবার সামনে অপমান, যৌন হেনস্থা করার অভিযোগ করেন কলেজের এক শিক্ষিকা। অভিযোগ প্রতিবাদ করলে চুলের মুঠি ধরে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়। ঘটনাটি বছর দুয়েক আগর। এরপর থেকেই নানা ভাবে কলেজের মধ্যে তাঁর উপর মানসিক নির্যাতন করা হয় বলে অভিযোগ। এমনকি শিক্ষিকার গর্ভবস্থায় ছুটি দেওয়া হয়নি। পরে মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে শারীরিক অসুস্থতার কারণে শিক্ষিকার মিসকেরেজে হয়। এমনকি কলেজের ভিতর বেআইনিভাবে বিভাগীয় প্রধান নির্বাচন, নম্বর না দেওয়া, ক্লাস নিতে না দেওয়ার মতো নানান  অবিচার তার প্রতি শুরু করেন কলেজের অধ্যক্ষ। সমস্ত বিষয় নিয়ে মেমারি থানায় লিখিত অভিযোগ না নেওয়ায় আদালতের দ্বারস্থ হন ওই শিক্ষিকা। আদালত মেমারি থানাকে এফআইআর ও তদন্ত শুরু করতে নির্দেশ দেয়। ইতিমধ্যে মেমারি থানায় এফআইআর করা হয়েছে বলে জানা যাচ্ছে। আরও জানা যায় মেমারি কলেজের সদ্য প্রাক্তন অধ্যক্ষ দেবাশীষ চক্রবর্তী ও অধ্যাপক রাহুল ঘোষের নামে অভিযোগ করা হয়েছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *