মেয়রের দ্বারস্থ ২৩ নম্বর ওয়ার্ডের মহিলারা

কৌশিক মুখার্জী: আসানসোল:- আসানসোল পৌরনিগমের ২৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত আলিপুরের কয়েকজন মহিলা বৃহস্পতিবার আসানসোল পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায়ের সাথে দেখা করে তাদের নিরাপত্তার জন্য অনুরোধ করেন। তারা জানান, ২৩নম্বর ওয়ার্ডের আলিপুর এলাকায় আজহার, সদরুল , ইশরত সহ বেশ কয়েক জন গত ২২ তারিখ রাতে ওই এলাকার একটি বাড়ি থেকে ১০ বছরের এক কিশোরীকে তুলে নিয়ে পাশের রাস্তায় নিয়ে ধর্ষণের চেষ্টা করা হয়।তিনি জানান, ওই সময় ওই ছাত্রী তার মায়ের সঙ্গে ঘুমিয়ে ছিল,  বাড়িতে পুরুষ বলে কেও ছিল না, তার সুযোগ নিয়ে দুষ্কৃতী রা এই ধরণের ঘটনা ঘটানোর চেষ্টা করে। তারা এই বিষয়ে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন। কিন্তু দোষীদের এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। যার ফলে দিন কাটছে আতঙ্কে। এই ঘটনা বিষয়ে মেয়র বিধান উপাধ্যাকে বলা হলে তিনি বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *