রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -:
স্থানীয়দের অভিযোগ, এলাকার জনৈক তৃণমূল নেতার অঙ্গুলি হেলনে গত পাঁচদিন ধরে আসানসোল পুরনিগমের ১৩ নং ওয়ার্ডের ছুতা ডাঙা এলাকায় জল সরবরাহ বন্ধ ছিল। ফলে বাসিন্দাদের চরম ভোগান্তির শিকার হতে হয়। স্থানীয় তৃণমূল কাউন্সিলরকে বিষয়টি জানানো সত্ত্বেও সমস্যার সমাধান হয়নি। বিষয়টি জানতে পেরে বিজেপি নেতা কৃষ্ণপ্রসাদ আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন এবং মেয়র বিধান উপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেন। মেয়র নিজে বিষয়টি খতিয়ে দেখেন এবং প্রায় এক ঘণ্টার মধ্যে ছুতা ডাঙায় পুনরায় জল সরবরাহ শুরু হয়। পাঁচ দিন পর জল সরবরাহ স্বাভাবিক হওয়ায় এলাকাবাসী খুব খুশি হয়। তারা মেয়র এবং বিজেপি নেতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মেয়রকে ধন্যবাদ জানিয়ে বিজেপি নেতা কৃষ্ণপ্রসাদ বলেন, গ্রীষ্মের মরশুম আসন্ন। তাই পুরনিগমের উচিত ১০৬ টি ওয়ার্ডে নিয়মিত জল সরবরাহ নিশ্চিত করা।
