মেয়ে

অন্বয় দে (হরিপাল, হুগলী)

ও মেয়ে- তুই ডাগর তো বেশ..
বাপ কে রে তোর.. কার বেটি তুই?

অমুক বাবুর বৌ টা খাসা..
দেখেছিস তুই- ঠিক যেনো পেয়ারা ডাঁশা ..

কার মা তুমি.. এখানে কেনো..?
কোনোদিন আর দেখি না যেনো..

তুমি শুধুই নারী..
নাম গোত্র পরিচয় হীন.. ছত্রাক মাত্র..
মাথা তুলছো..? লজ্জা করে না?
অবলম্বন হীন কচুরিপানা–
তুমি হতে পারো বনলতা.. নীরা বা রঞ্জনা
অথবা…. লাশকাটা ঘরে একা শুয়ে থাকা…
নীলাঞ্জনা-

ক্ষতি কি?
তুমি ভোগ্য .. তুমি বিজ্ঞাপনের পণ্য..
তুমি নীল ছবি .. তুমি পর্ণ..
কোরো না তুমি বড়াই…
বংশরক্ষার যন্ত্র তুমি..
শুধু পুত্র বিয়ানো চাই…

তুমি বরপণ.. তুমি বধুহত্যা..
লজ্জাবতী লতা যে তুমি..
বাকি সবটাই মিথ্যা..
শ্লীলতাহানি.. তুমি ধর্ষণ..
তোমার কিসের দরকার?
বিজ্ঞান বা দর্শন?

রক্তবস্ত্র তুমি যে নারী..
মাসে একবার অশুচি..
দরজা বন্ধ দেবীর ঘরে-
তুমি যে যমের অরুচি..
তুমি থাকো শুধু নারী হয়ে-
বছরের সব দিনে..
দেবী র সম্মান পাবে হে নারী..
আজকের এই দিনে…
অপেক্ষা করো একটি বছর…
আসবে আবার সুদিন..
ততোদিন তুমি থাকো নারী হয়ে…
ঘৃণ্য জীবন জড়িয়ে নিয়ে….

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *