মোটরবাইক ও ছোট গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত দুই

রক্তিম সিদ্ধান্ত: মুর্শিদাবাদ:-

জানা গিয়েছে মুর্শিদাবাদ জেলার কান্দি থেকে কুলি যাবার পথে বহরমপুর সাঁইথিয়া ১১ নম্বর রাজ্য সড়কের উপর কান্দি থানার গোলাহাট এলাকায় মোটর বাইক এবং ছোট গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় দুজন স্কুল পড়ুয়ার। আকাশ শেখ এবং রাজিয়া সুলতানের মৃতদেহ কান্দি থানার পুলিশ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে ময়না তদন্তের জন্য। জানা যায় ওই দুই স্কুল পড়ুয়া কান্দি থেকে তাদের বাড়ি বড়ঞা থানার ভবানীনগর গ্রামে ফিরছিল তখনই ভারী বৃষ্টির কারণে অপরদিকে থাকা ছোট গাড়িকে না দেখতে পাওয়ার কারণে মুখোমুখি সংঘর্ষ হয় এবং মৃত্যু হয় তাদের। ঘটনায় কান্নার রোল ২ পরিবারে এবং ঘটনার তদন্তে ইতিমধ্যেই শুরু করেছে কান্দি থানার পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে। 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *