তন্ময় মাহারা: মালদা:- মঙ্গলবার ভর সন্ধ্যায় মোটর বাইক ও ম্যাক্সর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দুই যুবকের। ঘটনাটি ঘটেছে পুকুরিয়া থানার অন্তর্গত কুতুবগঞ্জ পীরগাই বটতলা এলাকায়। জানা গেছে মৃত দুই যুবকের বাড়ি পুকুরিয়ার গোকুলপুর। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় পুখুরিয়া থানার পুলিশ। দেহ উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ম্যাক্সিতি মালদার দিক থেকে নওগাঁর দিকে যাচ্ছিল বিপরীত দিক থেকে আসা একটি মোটর বাইক নিয়ন্ত্রণ হারিয়ে মেক্সিতে সজোরে ধাক্কা মারে। সেখানেই তাদের মৃত্যু হয়।
Posted inউত্তরবঙ্গ আপডেট দুর্ঘটনা