মোদিরজীর গ্যারান্টির গাড়ি বিভিন্ন বিধানসভার উদ্দেশ্যে রওনা দেওয়ার শুভ সূচনা

কৌশিক মুখার্জী: আসানসোল:-

ভারতীয় জনতা পার্টি আসানসোলের জাতীয় সড়ক সংলগ্ন জেলা কার্যালয় থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গ্যারান্টির গাড়ি বিভিন্ন বিধানসভার উদ্দেশ্যে রওনা দেওয়ার শুভ সূচনা করা হয়। বুধবার এই গাড়ির শুভ সূচনা করেন আসানসোল বিজেপির জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জী, উপস্থিত ছিলেন বিজেপি কর্মীরা ।

এই প্রসঙ্গে বিজেপি জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জী বলেন, প্রধানমন্ত্রী হয়ে নন তিনি জনতার সেবক হয়ে তিনি যা যা কাজ করেছেন সেই কাজের সংকল্প পত্র নিয়ে মোদিজীর গ্যারান্টি গাড়ি আসানসোল লোকসভা কেন্দ্র থেকে রওনা দিচ্ছে প্রত্যেকটি বিধানসভায় এই গাড়িটি ঘুরবে এই গাড়িতে ভিজুয়াল লাগানো আছে তিনি যা কাজ করেছেন তার ব্যাখ্যা বিবরণ করা আছে। এই গাড়ির চালক এর কাছে একটি ড্রপবক্স তুলে দেওয়া হয় এবং এখানে পত্রক আছে সেই পত্রক গুলো সাধারণ মানুষকে দিয়ে তাদের মতা মত এবং তাদের মতা মতের উপর নির্ভর করে আগামী যে মোদিজীর থার্ড টার্ম চালু হবে এবং সেই থার্ডটা মেয়ে মোদিজীর কি কি প্রকল্পগুলি আছে সেই প্রকল্পগুলিকে জনসমক্ষে নিয়ে আসা এবং তার ওপর বিশেষভাবে কাজ করা এবং মতামত দেওয়ার জন্যই পত্র এসেছে। এখানে সাধারণ মানুষ মোদিজীর কাছে কি প্রয়োজন তা তারা এই পত্রে লিখে জানাতে পারবেন। প্রতিটি জায়গায় এই গাড়ি ঘুরবে এবং সেখানে সাধারণ মানুষ এই পত্র নিয়ে তাদের কি চাহিদা সে লিখে এই ড্রপবক্সে ফেলে দেবে। এই গুলা সংগ্রহ করে থার্ড টার্ম মোদি জি চালু করবেন তাতে আরো কি কি সাধারণ মানুষের চাহিদা থাকবে সেগুলো পরিপূর্ণ করার দায়িত্ব মোদীজি নেবেন। পুরো ভারতবর্ষ জেনে গেছে, মোদীজি যা বলে তা কথা রাখেন এবং সেটা অক্ষরে অক্ষরে করে দেখায়।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *