মোস্তাক আলম এবং ঈশা খান চৌধুরীর সমর্থনে মালদায় মল্লিকার্জুন খড়গের জনসভা

তন্ময় মাহারা: মালদা:- মালদা উত্তর ও দক্ষিণ মালদা কেন্দ্রের বাম কংগ্রেস সমর্থিত প্রার্থী মোস্তাক আলম এবং ঈশা খান চৌধুরীর সমর্থনে সুজাপুর ময়দানে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খড়গের জনসভা। ভারতের রাজনীতির ইতিহাসে মালদা তথা পশ্চিমবঙ্গে ৮ বারের সাংসদ এ বি এ গণি চৌধুরীর ভূমিকা তুলে ধরেন মল্লিকার্জুন।এত বড় মহান নেতা, মালদা থেকেই এসেছিলেন বলেন তিনি। কাউকে ভয় করতেন না এ বি এ গনি খান চৌধুরী। সেই মুসলিমদের ক্ষেত্রে হোক কিংবা দেশের জন্য হোক। নিজের সিদ্ধান্তে অটুট থাকতেন। এ বি এ গণি খান চৌধুরী বরকত দা নামে পরিচিত ছিলেন। গরিবদের জন্য গ্রামে গ্রামে ব্যাংকের মাধ্যমে খাতা খুলিয়েছিলেন তিনি যাতে গরিবরা ব্যাংক থেকে লোন পান। কংগ্রেস গরিবদের টাকা লুঠ করে না। তাদের পাশে থাকে। গরীবদের চাকরি দিয়েছেন। সংবিধান শেষ হয়ে যাবে, গণতন্ত্র বলে কিছু থাকবে না, এবার যদি মোদীজি আবারো গদিতে বসে তাহলে।ভাই ভাই ঝগড়া লাগানো জাতিতে জাতিতে ঝগড়া লাগানো, বিভেদের রাজনীতি করছে বিজেপি।সকালে উঠে খাবার হজম হয় মোদিজীর। কংগ্রেসকে গাল দেওয়ার পর খাবার হজম হয় মোদিজীর কটাক্ষ করেন তিনি।আমিত শাহ মানুষকে উসকানোর কাজ করছে।মোদীজি ঝুটোকা সর্দার কটাক্ষ করেন মল্লিকার্জুন খড়গে।আর এস এস মোদি এক। এক টাকা কয়েনের মত,একদিকে মোদি অন্যদিকে আর এস এস‌।নির্বাচনী বন্ডের মাধ্যমে কত টাকা লুঠ করেছে বিজেপি। ছাড়বো না কাউকে। ওয়াশিং মেশিন কাপড় পরিষ্কারের জন্য ব্যবহার করা হয় জানতাম, কিন্তু অমিত শাহ আর মোদীজি মিলে এমন ওয়াশিং মেশিন বানিয়েছে ওইখানে কোন মানুষকে ভড়া হলে পরিষ্কার হয়ে বেরিয়ে আসছে, কটাক্ষ করেন মল্লিকার্জুন।কন্যাকুমারী থেকে কাশ্মীর, মামা থেকে গুজরাট সর্বত্র আছে কংগ্রেস। দিল্লির হুকুমত আমরাই চালাবো। হুংকার দেন তিনি। সংকটে কংগ্রেস নেই। সুলতান মোদিজি সংকটে রয়েছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *