যাত্রী বোঝাই বাস চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় বাহান্ন বছরের ব্যক্তির

কৌশিক মুখার্জী: আসানসোল:-

পশ্চিম বর্ধমানের এগারা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা বছর বাহান্নোর সমর চন্দ্র গড়াইয়ের ইলেকট্রনিক্স স্কুটি চালানোটাই কাল হলো। বুধবার দুপুরে ১৯ নম্বর জাতীয় সড়ক ধরে দুর্গাপুর দিকে যাবার সময় জাতীয় সড়কে একটি দ্রুতগতিতে বহরমপুর গামী যাত্রী বোঝাই বাস চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এলাকার গ্যারেজ মিস্ত্রিরা পুলিশ প্রশাসনকে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জাতীয় সড়কের এক প্রান্তে যান চলাচল আটকে দেহটিকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। একই সাথে ওই ঘাতক যাত্রী বোঝাই বাস টিকে আটক করে। স্থানীয় এলাকার বাসিন্দারা জানিয়েছেন জাতীয় সড়কের মধ্যে এরূপভাবে ইলেকট্রনিক্স স্কুটি চালানো অত্যন্ত বিপদজনক তারপরও ওই ব্যক্তি এরূপভাবে চলে যাওয়ায় সম্ভবত যাত্রী বোঝায় বাস দ্রুত গতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এই ঘটনা ঘটাতে পারে। যদিও এই ঘটনার পরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *