যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান- আচার্যকে ঘিরে বিক্ষোভ

অর্পিতা ঘোষ, কলকাতা :- 

       যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৬৮ তম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে এসে বাম ছাত্র সংগঠন এসএফআইয়ের সদস্যদের বিক্ষোভের মুখে পড়েন বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস। সমাবর্তন উপলক্ষ্যে সকাল ১০ টা নাগাদ তিনি বিশ্ববিদ্যালয়ের ওপেন এয়ার থিয়েটারে উপস্থিত হলে বিশ্ববিদ্যালয়ে আইসিসি নির্বাচন সহ নানান দাবিতে এই বিক্ষোভ দেখানো হয়।

         এসএফআইয় সূত্রে জানা যাচ্ছে, আচার্যের কাছে তারা অবিলম্বে বিশ্ববিদ্যালয়ে আইসিসি নির্বাচন করার দাবি তোলেন। পাশাপাশি যাদবপুর পাঁচতারা বিশ্ববিদ্যালয় হলেও সেখানে পরিকাঠামোগত অনেক সমস্যা রয়েছে। ফলে ঠিকমতো ক্লাস হয়না। ল্যাবে পর্যাপ্ত প্রয়োজনীয় জিনিসপত্র নাই। পড়ুয়াদের নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। ইত্যাদি নানান বিষয়ে তারা আচার্যের দৃষ্টি আকর্ষণ করেন। তারা নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখে নিরাপত্তরক্ষীর সংখ্যা বাড়ানোর দাবি তোলে। যেহেতু সমাবর্তনের দিন ছাড়া আচার্যকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পাওয়া যায় না তাই তারা এই দিনটিকে বিক্ষোভ প্রদর্শন ও দাবি জানানোর উপযুক্ত দিন হিসাবে বেছে নিয়েছে।

        পরে এসএফআইয়ের ২ জন প্রতিনিধি  আচার্যের কাছে ডেপুটেশন জমা দেন। তাদের দাবি আচার্য ইতিবাচক উত্তর দিয়েছেন।রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্য বলেন, প্রতিবাদ করা ছাত্রদের গণতান্ত্রিক অধিকার৷ রাজভবন এখন লোকভবন, তাই যে কোনও সময় তারা এসে দেখা করতে পারেন৷

        প্রসঙ্গত বিক্ষোভ সত্ত্বেও বিশ্ববিদ্যালয়ের নিয়ম মেনা আচার্য এদিন কোর্ট বৈঠক ও পতাকা উত্তোলন করেন। বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীদের সঙ্গে সাক্ষাৎকারের পর সমাবর্তন অনুষ্ঠান শুরু হয় ৷

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *