যানজটমুক্ত ও জবরদখল উচ্ছেদ অভিযানে নামল মালদা জেলা প্রশাসন ও ইংরেজবাজার পুরসভা

তন্ময় মাহারা: মালদা:- যানজটমুক্ত ও জবরদখল উচ্ছেদ অভিযানে নামল মালদা জেলা প্রশাসন ও ইংরেজবাজার পুরসভা। শুক্রবার সন্ধ্যায় মালদা শহরের রাজ হোটেল মোড় থেকে শুরু করে কে জে সান্যাল রোডের দুই পাশে জবরদখলকারীদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে। নো পার্কিংয়ে বাইক বা চার চাকার গাড়ি না রাখার নির্দেশও দেওয়া হয়। আগামী কয়েকদিনের মধ্যে জবরদখলকারীরা ফুটপাত মুক্ত না করলে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান আধিকারিকরা। শুক্রবার মালদা জেলা প্রশাসন ও ইংরেজবাজার পুরসভার যৌথ অভিযানে উপস্থিত ছিলেন, সদর মহকুমা শাসক পঙ্কজ তামাং, ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, কাউন্সিলররা সহ অন্যান্য পুলিশ অফিসার ও আধিকারিকরা। মুখ্যমন্ত্রীর নির্দেশে গত কয়েকদিন ধরে মালদা শহরের বিভিন্ন রাস্তাকে যানজটমুক্ত করতে ও জবরদখলকারীদের উচ্ছেদ করতে অভিযানে নামে জেলা প্রশাসন ও ইংরেজবাজার পুরসভা। ফুটপাত দখল করে যারা ব্যবসা করছেন, তাদেরও সচেতন করেন প্রশাসনিক আধিকারিকরা। এর পাশাপাশি আগামী কয়েকদিনের মধ্যে ফুটপাত মুক্ত করার নির্দেশ দেওয়া হয়। সদর মহকুমা শাসক পংকজ তামাং ও ইংরেজবাজার পুরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান,মুখ্যমন্ত্রীর নির্দেশে শহর যানজটমুক্ত করতে ও ফুটপাত জবরদখল মুক্ত করার অভিযান চলবে শহর জুড়ে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *