সঙ্গীতা মুখার্জী মণ্ডল (খাঁটপুকুর, পশ্চিম বর্ধমান)

আমার এই অস্থাবর সম্পত্তির মালিক ছিলো না কেউ
তবে ভারসাম্য বজায় রাখার অস্ত্র ছিলো,,,
একদিন সেসব হারিয়ে গেলো তখন মাটির আকার নিলো শরীর;
মিশে যেতে লাগলো ক্রমে,,,,,
জীবনের সমস্ত আলোর মতোই মৃত্যু একটি উজ্জ্বল উপন্যাস
শেষ হলেই শুরু
জীবন জীবন খেলায় মৃত্যুই এনে দেয় এক বাটি আলো
এক বুক শান্তি,
তারপর আবার জীবন
এই ভাবেই চলতে থাকে আমাদের জীবন থেকে মৃত্যু যাপনচিত্র।