যুবকের আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা রানীগঞ্জে

কৌশিক মুখার্জী: রানীগঞ্জ:-

এক যুবকের আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা পরিস্থিতি রানীগঞ্জের ৯০ নম্বর ওয়ার্ডের হিলবস্তি ডোমপাড়া এলাকায়।
বাউরী পাড়ার ছেলেরা ওই যুবককে মারধর করে অপমানিত করেছেন বলেই অপমানে আত্মঘাতী হয়েছে ওই যুবক বলে অভিযোগ করে ডোমপাড়ার মানুষজন।
মৃত্যুর ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ প্রশাসন এসে দেহ উদ্ধার করতে গেলে বাধে বিপত্তি,পুলিশকে ঘিরে এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করে তাদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়ে বিক্ষোভ দেখায়। ঘটনস্থলে ব্যাপক উত্তেজনা পরিস্থিতি সামাল দিতে পুলিশের বিশাল বাহিনী মোতায়েন করা হয়েছে এলাকায়।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *