যুব তৃণমূল কংগ্রেসের বার্ষিক কর্মী সম্মেলনে ডাকা হলো না কুলটির প্রাক্তন যুব সভাপতিদের,ক্ষোভ প্রকাশ সামাজিক মাধ্যমে

কৌশিক মুখার্জী: কুলটি:-

গত শনিবার পশ্চিম বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের বার্ষিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় আসানসোল রবীন্দ্র ভবনে।আর সম্মেলনে কুলটি ব্লক যুব তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ব্লক সভাপতিদের আমন্ত্রণ বা ডাকা হয়নি বলে ক্ষোভ অভিমান প্রকাশ করে পোস্ট সামাজিক মাধ্যমে।দেবোজ্যোতি সরকার নামে এক যুব তৃণমূল নেতা তার সামাজিক মাধ্যমে পোস্টে ক্ষোভ বা অভিমান জানিয়ে পোস্ট করেছেন।তার পোস্টে লেখা রবীন্দ্র ভবনে যুব তৃণমূল কংগ্রেসের জেলা সম্মেলনে কুলটি ব্লকের তৃণমূলের প্রাক্তন যুব সভাপতিরাই ডাক পেলেন না।রাজা চ্যাটার্জী,অপরাজিৎ ব্যানার্জী, চিন্তহরণ চ্যাটার্জী, বুম্বা চৌধুরী,বাবন মুখার্জি।যদিও এই বিষয়ে কুলটি ব্লক প্রাক্তন যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বাবন মুখার্জি বলেন কুলটি ব্লকের ৫জন প্রাক্তন যুব সভাপতিদের আমন্ত্রণ জানানো হয়নি।কেনো আমন্ত্রণ জানানো হলো না তারাই বলতে পারবে।কুলটিকে অবহেলা করা হয়।এই বিষয়ে কুলটি ব্লক তৃর্ণমুল কংগ্রেসের প্রাক্তন সভাপতি সুদীপ চৌধুরী বলেন আমাদের কোনো প্রোগ্রামে ডাকা হয় না।ব্লকের মিটিং বা মিছিলে লোকজন নিয়ে আসার জন্য ঐ টুকু খবর আমরা পায়।আমার মনে হয় না কুলটির দলকে নিয়ে পার্টির জেলার বা ব্লকের কোনো চিন্তা আছে।কুলটি ব্লকের যুব সংগঠনটা আমার মনে হয় ঠিক মতো চলছে না খামতি রয়েছে এবং দলের নেতৃত্ব কোনো দিন আমাদের ডেকে জানতে চায় কি খামতি রয়েছে।আমরা যুক্তি দিয়ে তথ্য দিয়ে বুজিয়ে দেবো কোন জায়গায় কি খামতি রয়েছে।এই বিষয়ে কুলটি ব্লক যুব তৃণমূল সভাপতি বিমান দত্ত বলেন এইটা জেলা নেতৃত্ব বলতে পারবে।কারণ তারাই নির্দেশকা তৈরী করেছিলো কাকে ডাকতে হবে কাকে হবেনা।আমাকে যতটুকু বলা হয়েছিল ততো টুকু করেছি।আমাকে বলতে বলা হয়ে ছিলো ব্লক কমিটি ওয়ার্ড প্রেসিডেন্টদের বলতে বলা হয়েছিল আমি তাঁদের বলেছি।প্রাক্তনদের আমাকে কোনো জায়গায় বলতে বলা হয়নি, বললে অতিঅবশ্যই খুব ভালো হত।প্রাক্তন দের আমন্ত্রণ দিলে ভালো হতো।সেটা জেলা নেতৃত্ব বলতে পারবে কি ভাবে কি গাইডলাইন তৈরি করেছে।তবে দলের ব্যাপার তো সব ঠিক ঠাক হয়ে যাবে।তবে এই বিষয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন তৃণমূল নেতা দেবোজ্যোতি সরকার বলেন আমি তৃণমূল কংগ্রেসের কর্মী,কিন্তু যাদের আমন্ত্রণ দেওয়া হয়নি তারাও এখনো তৃণমূল কংগ্রেসের কর্মী।নিজে একজন যুব তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে খারাপ লাগছে।কারণ প্রাক্তনদের বাদ দেওয়ার কিছু কারণ হয়তো তো ভুল তো হয়েছে। ব্লক নেতৃত্ব বা জেলা নেতৃত্ব ভুলটার কারণ বলতে পারবে।ব্যাক্তিগত দিক থেকে আমার খারাপ লেগেছে আঘাত প্রাপ্ত হয়ে না নিজেকে না রাখতে পেরে আমি বিষয়টি সামাজিক মাধ্যমে দিয়েছি।এই বিষয়ে বিজেপি নেতা টিঙ্কু বার্মা বলেন তাঁদের দলের এক কিলোমিটারের মধ্যে ১০টি করে পার্টি অফিস আছে,তাঁদের গোষ্ঠী কোন্দল প্রকাশ্য আসছে।যারা প্রাক্তনী বা বরিষ্ঠ থাকে তাঁদেরকে গুরুত্ব দেওয়া দরকার।কিন্তু এই দল কেনো দিচ্ছেনা সেই দলের নেতৃত্বরা বলবেন।সংগঠনের কি প্রভাব কুলটির মধ্যে ওদের নিজেদের মধ্যে রেশারেষি সামাজিক মাধ্যমে প্রকাশ পাচ্ছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *