যৌণ কর্মীদের অধিকারের দাবীতে রাষ্ট্রপতির দরবারে হিন্দুমহাসভা

যৌণ কর্মীদের অধিকারের দাবীতে রাষ্ট্রপতির দরবারে হিন্দুমহাসভা

সংবাদদাতা, কলকাতা:-

পশ্চিমবঙ্গে এস.আই.আর ঘোষণার পর থেকেই ভোটার লিস্টে যৌণ কর্মীদের নাম নথিভুক্তির জন্য বিশেষ ভাবে তৎপর হতে দেখা গেছে ভারতের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল অখিলভারত হিন্দুমহাসভার সদস্যদের । দলের রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর নেতৃত্বে হিন্দু মহাসভার রাজ্য কমিটির সদস্যরা যৌণ কর্মীদের বৃহত্তম সংগঠন দুর্বার মহিলা সমন্বয় কমিটির সদস্যদের আবেদনের ভিত্তিতে বারংবার নির্বাচন কমিশনের কাছে দরবার করেছেন এস.আই.আর এর ক্ষেত্রে মানবিক ভাবে যৌণ কর্মীদের বিশেষ সুবিধে প্রদানের দাবিতে । নির্বাচন কমিশনও হিন্দুমহাসভার দাবিকে সম্মান জানিয়ে সোনাগাছিসহ রাজ্যের বিভিন্ন যৌণপল্লীতে একাধিক বিশেষ ক্যাম্পের আয়োজন করে ভোটার লিস্টে যৌণকর্মীদের নাম তোলার ব্যবস্থা করেছে । এবার যৌণ কর্মীদের শ্রমিকের মর্যাদা প্রদানের পাশাপাশি তাদের সমস্তপ্রকার সামাজিক সুবিধা, সুরক্ষা ও সম্মান প্রদানের উদ্দ্যেশ্যে ভারতের রাষ্ট্রপতি শ্রীমতি দ্রৌপদী মুর্মুর কাছে দরবার করলো হিন্দুমহাসভার পশ্চিমবঙ্গ শাখার সদস্যরা । রাষ্ট্রপতির চিফ সেক্রেটারির হাতে চিঠি দিয়ে হিন্দু মহাসভার রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী আবেদন করলেন যৌণ কর্মীদের বিভিন্ন সামাজিক দাবিগুলো যাতে মানবিক ভাবে বিবেচনা করা হয় । এই প্রসঙ্গে চন্দ্রচূড় বাবুর বক্তব্য আমরা মনে করি যৌণ পেশাকে সামাজিক স্বীকৃতি দেওয়া উচিৎ এবং যৌণকর্মীরা রাজি থাকলে আসন্ন ২০২৬ বিধানসভা নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে আমরা অখিলভারত হিন্দুমহাসভার পক্ষ থেকে যৌণ কর্মীদের প্রার্থী করতেও আগ্রহী । এর ফলে জনপ্রতিনিধিদের কাছে আবেদন নিবেদন করার বদলে নিজেরাই মাথা উঁচু করে জনপ্রতিনিধি হিসেবে উদাত্ত কন্ঠে ভারত রাষ্ট্রের কাছে নিজেদের দাবি ও সমস্যা সমাধানের কথা তুলে ধরতে পারবেন । যে স্থানের মাটি নিয়ে দেবী দুর্গার প্রতিমা তৈরি হয় তাকে আমরা কখনোই নিষিদ্ধপল্লী হিসেবে ভাবিনা, বরং আমরা মনেকরি ওনারা আমাদের সমাজেরই অবিচ্ছেদ্য অঙ্গ তাই ওনারের সামাজিক ও গণতান্ত্রিক অধিকার অবশ্যই সুরক্ষিত থাকা উচিৎ । এবারের বসন্ত উৎসবে আমরা সোনাগাছির যৌণকর্মীদের অধিকারের দাবীতে রাষ্ট্রপতিকে দেওয়া চিঠি ও নির্বাচন কমিশনকে দেওয়া চিঠির পাশাপাশি যৌণকর্মীদের আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা উপহার দিলাম । দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে ডেপুটেশন প্রদান কর্মসূচিতে হিন্দুমহাসভার পক্ষ থেকে পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী ছাড়াও অফিস সেক্রেটারি অনামিকা মন্ডল, এস.আই.আর. কর্মসূচির কনভেনর আশুতোষ মজুমদার, সোমা দে মন্ডল, জিতেন গোস্বামী সহ আরো অন্যান্য রাজ্য নেতৃত্ব উপস্থিত ছিলেন । হিন্দুমহাসভার এই অভাবনীয় উদ্যোগকে আন্তরিক ভাবে সাধুবাদ জানালেন দুর্বার মহিলা সমন্বয় কমিটির সম্পাদিকা বিশাখা লস্কর এবং এই সংগঠনের আরো অন্যান্য সদস্যরা । সোনাগাছিতে বসন্ত উৎসবে বিশেষ অতিথি হিসেবে তাঁরা রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী, অনামিকা মন্ডলসহ একাধিক সমাজসেবীকে অতিথি হিসেবে সম্মানিত করলেন । পশ্চিমবঙ্গের প্রায় ষোলোটি যৌণপল্লীর যৌণকর্মী ও তাঁদের সন্তানদের দেখা গেল বসন্ত উৎসবে অনিন্দ্যসুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে । আগামী দিনে মানুষের সামাজিক অধিকার রক্ষার প্রয়াসে অখিলভারত হিন্দুমহাসভা, ন্যায়বিচার মঞ্চ ও দুর্বার মহিলা সমন্বয় কমিটি যৌথ ভাবে উদ্যোগ নেবে বলেই ওয়াকিবহল মহলের খবর ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *