রক্তদান শিবির অনুষ্ঠানে অভিনব উদ্যোগ নিল বজবজের গঙ্গামাতা ক্লাব

রমেশ রায়: বজবজ:-

গ্রীষ্মকালীন পরিস্থিতিতে প্রতি বছর বিভিন্ন ব্লাড ব্যাঙ্ক গুলিতে রক্তের যোগানে ঘাটতি দেখা দেয়। ফলে এবছর গ্রীষ্মের মরসুমে রক্তের সংকট দেখা দেওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।তাই এই সঙ্কটজনক পরিস্থিতি আগেভাগেই সামাল দিতে এবার ময়দানে নেমে পড়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলার বজবজ বিধানসভার অন্তর্গত বজবজ বালুঘাটে “ গঙ্গামাতা ক্লাব ”। আজ ৩১শে মার্চ রবিবার গঙ্গামাতা ক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়ে গেল একটি অভিনব স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বজবজ বিধানসভার বিধায়ক অশোক দেব, বজবজ পৌরসভার পৌরপ্রধান গৌতম দাশগুপ্ত, বজবজ পৌরসভার ১৬নং ওয়ার্ডের পৌরপিতা হীরা রাম, বজবজ চিত্রিগঞ্জ কালীবাড়ি কমিটির সভাপতি দিলীপ চক্রবর্তী সহ গঙ্গামাতা ক্লাবের সকল সদস্যবৃন্দ। এই রক্তদান শিবির অনুষ্ঠানে প্রায় ৮০জন রক্তদাতা রক্তদান করেন। এই রক্তদান অনুষ্ঠানের মধ্য দিয়ে বজবজ বিধানসভার বিধায়ক অশোক দেব মহাশয়ের ৭৯তম জন্মদিন পালন করা হয়। গঙ্গামাতা ক্লাবের এই রক্তদান শিবির এটা নিয়ে ২য় তম বর্ষে পদার্পণ করলো। গঙ্গামাতা ক্লাবের এই মানবিক উদ্যোগের জন্য বেশ খুশি বজবজের সাধারণ মানুষ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *