বিদিশা চৌধুরী (কলকাতা)

বসন্তে আজ মন ভিজেয়ে
রাঙলো পলাশ বন,
কৃষ্ণচূড়ার ওই আভাতেই
মন হলো উতল।
আবির রঙে মন রাঙিয়ে
এলো যে আজ দোল,
ছড়িয়ে দিয়ে রঙের বাহার
মন হলো রঙিন।
সেই সে দিনের রঙিন ফাগে
রাঙালি যবে তুই,
পুলকিত মনের আবেগ
রাখতে পারি কই!!
মনে প্রাণে মিশে দোঁহে
এই যে সমীরণে
বলবি কবে রঙিন প্রভাত
এনে দিবি কবে!!
সেই প্রভাতের মিষ্টি আলোয়
পলাশ রঙে মেতে,
থাকবো দোঁহে পাশাপাশি
রঙিন আবেশে।
