রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন পিএইচই ফুটবল ময়দানে

কৌশিক মুখার্জী: সালানপুর:-

আজ ২৫শে বৈশাখ বিশ্ব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্ম দিবস।শিক্ষা নিকেতনের পরিচালনায় এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন পিএইচই ফুটবল ময়দানে।যেখানে অনুষ্ঠিত হয় অঙ্কন প্রতিযোগিতা ও বিশ্ব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লিখা গানে গান,নৃত্য,আবৃতি।এইদিন অনুষ্ঠানে প্রধান অতিথি রূপে উপস্থিত ছিলেন কল্যানেশ্বরী ফাঁড়ির এএসআই সঞ্জীব পাত্রা,দেন্দুয়া পঞ্চায়েত সদস্যা সোনালী ঘোষাল,গুড়িয়া দেবী সহ সমাজসেবী কল্যাণ ঘোষাল,বিল্টু সাউ,শিক্ষা নিকেতনের কর্ণধার ঈপ্সিতা ঘোষাল,সহ আরো অনেকে।অনুষ্ঠানে অংশ গ্রহণ কারী শিশুদের মধ্যে মোমেন্ট, সংখ্যাপত্র দিয়ে উৎসাহিত করা হয়।এদিন সমাজসেবী কল্যাণ ঘোষাল জানান শিক্ষা নিকেতনের পরিচালনায় বিশ্ব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম দিবস পালন করা হচ্ছে।এইদিনটি পশ্চিম বঙ্গ বাসীর কাছে আবেগের দিন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *