সোমা দেবনাথ দাস (হাওড়া)

পড়ন্ত বিকেলের রোদ লাগে খুব মিষ্টি
নতুন করে কিছু করা যায় সৃষ্টি,
জীবনে চলার পথ যতই হবে কঠিন
আসলেও আসতে পারে সুদিন।
নতুন সকালের মিঠে রোদ
নতুন স্বপ্ন দেখায় যে কত,
ভয় কে করে জয় এগিয়ে চলতে হয়।
স্রোতের দিকে সবাই তো যায়-
স্রোতের বিপরীতে ও মাঝে মাঝে হাঁটতে হয়। ,
না বলা কথা থাক না মেঘের ঘরে
বৃষ্টি হয়ে ঝরুক শুধু তোমার অন্তরে,
সবাই কেন বুঝবে তোমায়? কার আছে এত দায়
নিজেকে ভালো রাখার মূল মন্ত্র
নিজে খুঁজে নিলে সেটাই ভালো হয়।
আকাশ যেমন মেঘের সাথে করে লুকোচুরি খেলা,
পাখিরা ও তেমন উড়ে জমায় পাখিদের মেলা।
মাছরা করে জলের সাথে প্রেমালাপ,
তুমিও করো তোমার সাথে একটু বাক্যলাপ।
ভালো থাকার রসদ পাবে মন খারাপের অসুখ যাবে,
নিজেই নিজের সাথী হবে মনের ঘরে জ্বালো আলো
এইভাবে বাঁচো দূর করো আছে যত মনের কালো।
