রাইপুর ইসকন মন্দিরে জগন্নাথ দেবের স্নানযাত্রা উপলক্ষ্যে সাজো সাজো রব

সৌমী মন্ডল, রাইপুর, বাঁকুড়া-: শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসবকে কেন্দ্র করে বাঁকুড়ার রাইপুরে ইসকন পরিচালিত মদন গোপাল কৃষ্ণ মন্দিরে শুরু হয়েছে সাজো সাজো রব। গত ১০ ই জুন সকাল থেকেই জেলা ও জেলার বাইরে থেকে ভক্তরা মন্দির প্রাঙ্গণে এসে উপস্থিত হয়েছেন। চলছে ভক্তদের জন্য আনন্দবাজারের প্রসাদ তৈরির কাজ। সমগ্র কাজটি পরিচালনা করছেন রাইপুর মদন গোপাল মন্দিরের অধ্যক্ষ রসময় আনন্দ কৃষ্ণ দাস প্রভু। তিনি বললেন, ১৫ দিন আগে থেকে মন্দিরে ভক্তদের আনাগোনা শুরু হয়েছে এবং চলবে আগামী রথযাত্রার পুনরযাত্রা পর্যন্ত। স্নানযাত্রার দিন দুগ্ধ, ঘৃত ও মধু সহযোগে ভগবান জগন্নাথ দেব, বলভদ্র ও সুভদ্রা মহারানীকে স্নান করানো হবে। সন্ধ্যায় ভগবানের নামগান করা হবে ও গজ বেশ ধারণ করিয়ে নিভৃতে রাখা হবে। রথযাত্রার দিন রথে চেপে ভগবান আবার ভক্তদের দর্শন দেবেন। স্নান যাত্রার পরদিন থেকে ১৫ দিন তিনি নিভৃতে থাকবেন।। স্নানযাত্রায় মন্দিরে প্রায় ২০০০ ভক্ত দুপুরের মধ্যাহ্ন প্রসাদ গ্রহণ করবেন। তিনি আরও বলেন, রথযাত্রার দিন থেকে উল্টোরথ পর্যন্ত প্রায় ৪০ হাজার ভক্ত প্রসাদ গ্রহণ করবেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *