রাজারহাট সিটিতে অত্যাধুনিক বেসরকারি হাসপাতালের উদ্বোধনে গিয়াস উদ্দিন মোল্লা

বাইজিদ মণ্ডল: ডায়মন্ড হারবার:– এলাকায় এই প্রথম একটি অত্যাধুনিক বেসরকারি হাসপাতালের উদ্বোধন হল রাজারহাট নলেজ সিটিতে। এই বেসরকারি হাসপাতালের শুভ উদ্বোধন করেন রাজ্যের প্রাক্তন প্রাক্তন সংখ্যালঘু মন্ত্রী তথা বিধায়ক গিয়াস উদ্দিন মোল্লা,এছাড়াও উপস্থিত ছিলেন সাতগেছিয়া বিধান সভার বিধায়ক মোহন চন্দ্র নস্কর, নলেজ সিটির কর্ণধার তথা বিশিষ্ঠ সমাজসেবী আব্দুল রব,ও অন্যান্য অতিথি বৃন্দ সহ সকল ডাক্তার বৃন্দ প্রমুখ। প্রায় ১০০ শয্যাবিশিষ্ট এই হাসপাতাল তাম্রলিপ্ত মগরাহাট পশ্চিম বিধান সভার অন্তর্গত রাজার হাট এলাকায় উদ্বোধন হল হসপিটালের। হসপিটালের কর্ণধার আব্দুর রব জানান, এলাকায় এই প্রথম নূন্যতম অর্থে সাধারণ মানুষদের সেবার জন্য থাকছে পেডেয়ারেস্ট কেয়ার ইউনিট, আই কেয়ার ইন্টেনসিপ কেয়ার ইউনিট, ও টি পি, ডায়ালিসিস ইউনিট, জেনারেল সার্জারি, জেনারেল অর্থপেডিক্স, নিউরো সার্জারি সহ অন্যান্য একাধিক পরিষেবা। ন্যূনতম অর্থে সমস্তরকমের পরিষেবা পাবেন সকলেই, তবে কর্তৃপক্ষ জানান বিশেষত সাধারণ দরিদ্র দিনমজুর মানুষগুলোর কথা ভেবেই তাদের এই উদ্যোগ। এমনকি এ প্রসঙ্গে অন্যান্য হসপিটাল বা নার্সিং হোমের সাথে তুলনা করে কর্তৃপক্ষ জানান , যেখানে অন্যন্য জায়গায় হয়তো একটা রুম চার্জের বিনিময়ে দিতে হতো বহু টাকা! সেখানেই তাদের নার্সিং হোমে তার চেয়ে অনেক অল্প খরচেই রয়েছে এই রুমের ব্যবস্থা। গরিবদের কথা ভেবে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে, এমনটাই জানিয়েছেন তারা। বিধায়ক গিয়াস উদ্দিন মোল্লা বলেন এরোকম একটি উদ্যোগ নেওয়ার জন্য খুব ভালো লাগলো। এটা বেসরকারি ভাবে গড়ে উঠেছে কিন্তু ওদের যদি সরকারি ভাবে কোনো সাহায্য লাগে,আমি অবশ্যই সব রকম ভাবে সহযোগিতা করতে প্রস্তুত। এই এলাকার মানুষের রাত বিরাতে অসুবিধায় পড়তে হলে ছুটে আর কলকাতা ও অন্যান্য জায়গায় যেতে হবে না,এখানে সমস্ত রকম পরিসেবা এখান থেকেই পাবে এবং এলাকার সাধারণ মানুষ ভীষণ ভাবে উপকৃত হবেন বলে জানান।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *