উজ্জ্বল দাস (কলকাতা)

চুরমার ছায়ানট ভয়াবহ বিদ্বেষ
পুড়ছে লালন- রবি, পুড়ছে বাংলাদেশ।
গুঁড়িয়ে যাচ্ছে সব আধ ভাঙ্গা ফাটা ছাদ
এক মুঠো ভাত খোঁজে দাঙ্গায় পোড়া হাত।
ভেঙে ফেল, মেরে ফেল স্লোগানটা চলছে
মৌলবাদের নেশা ধিকিধিকি জ্বলছে।
ছড়িয়ে ছিটিয়ে থাকা গলা কাটা লাশটা
ওরা চায় ঢিলে হোক, ভারতীয় ফাঁসটা।
আগুনে আগুন শুধু তেতেপুড়ে দশদিক
গদিখানা আঁকড়ায় ঠিক ঠিক ঠিক ঠিক।
আসন্ন ভোট বুঝি হাতছাড়া হয় হয়
তাই কি রাজার মনে এতো ভয় এতো ভয় !
উস্কানি দেন রাজা ঠিক ঠিক ঠিক ঠিক
মনে মনে হাসি আর ফিকফিক ফিকফিক।
ফিকফিক ফিকফিক ফিকফিক ফিকফিক
ফিকফিক ফিকফিক ফিকফিক ফিকফিক।