রাজা রামমোহন রায়ের জন্মদিবসে বাগনানে আয়োজিত হলো রক্তদান শিবির

সঙ্গীতা কর, বাগনান, হাওড়া -: একটি ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বিশিষ্ট সাহিত্য সংগঠক 'স্বজন' এর উদ্যোগে হাওড়ার বাগনানের বাঙ্গালপুর 'মহিলা বিকাশ কেন্দ্র'-এ বিখ্যাত সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়ের ২৫৪ তম জন্মদিবস পালিত হয়। রামমোহন রায়ের প্রতিকৃতিতে মাল্যদান করে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বাগনানের গান্ধী গোপাল ঘোষ, সমাজসেবী প্রসূন কুমার মিত্র, পরিবেশ প্রেমী রবীন্দ্রনাথ দাস, পিয়াসা ব্যানার্জি, বিপ্লব ঘোষ সহ আরও অনেকেই। অনুষ্ঠানে রাজা রামমোহন রায়ের জীবনী ও ও কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা করেন গোপাল ঘোষ। জন্মদিনটি স্মরণীয় করে তোলার জন্য একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়।

বাগনান জেনারেল হাসপাতালের ব্লাড ব্যাংক শাখার সহযোগিতায় শিবির থেকে ৮০ ইউনিট রক্ত সংগৃহীত হয়। সংগৃহীত রক্ত সংশ্লিষ্ট ব্লাড ব্যাংক কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়। 'স্বজন' এর সম্পাদক চন্দ্রনাথ বসু বললেন,

প্রত্যেক রক্তদাতার হাতে একটি করে চারাগাছ ও রাজা রামমোহন রায়ের ছবি দেওয়া হয়েছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *