রাজ্যের পাশাপাশি চাক্কা জ্যাম কর্মসূচিতে আসানসোলেও টায়ার জ্বলিয়ে বিক্ষোভে সামিল বিজেপি কর্মীরা

কৌশিক মুখার্জী: আসানসোল:- আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসক খুন ও ধর্ষনের প্রতিবাদে বিজেপির তরফে রাজ্য জুড়ে চাক্কা জ্যাম করার ডাক দেওয়া হয়। পুরো রাজ্যের পাশাপাশি আসানসোলের কোর্ট সংলগ্ন ঘড়ি মোরে রাস্তা বন্ধ করে টায়ার জ্বলিয়ে বিক্ষোভে সামিল হয় বিজেপি কর্মীরা। আরজিকর ঘটনার প্রতিবাদ জানিয়ে এই কর্মসূচি। প্রায় ঘন্টাখানেক রাস্তা অবরোধ থাকে। পুলিশের সাথে বচসার সৃষ্টি হয়। 

অন্যদিকে নুনি মোড়ে টায়ার জ্বালিয়ে রাস্তা আটকে বিক্ষোভ মিছিল করেন বিজেপি সমর্থকরা।অবশেষে পুলিশ এসে অবরোধ কর্মসূচি তুলে দেয়। ঘটনাস্থলে প্রচুর পুলিশ বাহিনী উপস্থিত ছিলো।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *