বালি বোঝায় যানবাহন আটকে বিক্ষোভ দেখালো রানীগঞ্জে

কৌশিক মুখার্জী: আসানসোল:-

এবার রাজ্যের শাসকদলের পতাকা নিয়ে তৃণমূল নেতাদের সঙ্গে রেখেই জরাজীর্ণ ব্রিজের ওপর দিয়ে ভারী বালি বোঝায় যানবাহন আটকে বিক্ষোভ দেখালো রানীগঞ্জের তিরাট হাড়াভাঙ্গা অঞ্চলের বাসিন্দারা। বিক্ষোভকারীদের দাবি দীর্ঘদিন ধরেই নানা সরকারি দপ্তরে পুলিশ প্রশাসনের কাছে তারা এই জরাজীর্ণ ব্রিজের ওপর বলি বোঝায় ভারী যানবাহন না নিয়ে যাওয়ার জন্য দাবি জানালেও কাজের কাজ কিছুই হয়নি। তাই তারা স্থানীয় তৃণমূল নেতৃত্বকে সঙ্গে নিয়ে প্রথমে বিক্ষোভ মিছিল করে পথ অবরোধ কর্মসূচি চালায়। আটকে দেওয়া হয় বালি বোঝাই বেশ কিছু যানবাহন। এই ঘটনার খবর পেয়ে, দ্রুত পুলিশ প্রশাসনের আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেন।বিক্ষোভকারীদের দাবি এই এলাকা দিয়ে অবৈধ ভাবে বালি পাচার করতে দেওয়া চলবে না। তারা দাবি করে, এই এলাকায় দিয়ে ভারি বালির গাড়ি চলাচলের জন্য রাস্তার হাল বেহাল হয়েছে।আর এই ব্রিজ দিয়ে ভারি যানবাহন চলাচল করলে যে কোন সময় ভেঙ্গে যেতে পারে ব্রিজ বলেই দাবি করেন তারা।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *