রাজ্যে শিক্ষক আন্দোলন চলাকালীন রাণীগঞ্জের এক কলেজে শিক্ষকদের সঙ্গে পড়ুয়ার বচসা ঘিরে উত্তেজনা কলেজ চত্বরে

কৌশিক মুখার্জী: রাণীগঞ্জ:- রাজ্যে যখন শিক্ষক আন্দোলনের জেরে উত্তাল, সে সময়েই রানীগঞ্জের প্রসিদ্ধ কলেজ গুলির অন্যতম ত্রিবেণী দেবী ভলিটিয়া কলেজে, কলেজ শিক্ষকদের সঙ্গে কলেজ পড়ুয়ার বচসা ঘিরে উত্তেজনাময় পরিস্থিতির সৃষ্টি হয় কলেজ চত্বরে। পড়ুয়ারা এদিন অভিযোগ করেন বুধবার কলেজে ইতিহাস বিভাগে ইন্টারনাল পরীক্ষা ছিল বেলা একটার সময় কিন্তু বেলা দেড়টা পর্যন্ত সময় গড়িয়ে গেলেও সেই পরীক্ষা নেওয়া হয়নি। জানা যায় ইতিহাস বিভাগের যে টিচার ছিলেন তিনি নাকি  দুটি হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করে নিজের দায় সারেন, আর এ বিষয়ে কলেজের টিআইসির কাছে অভিযোগ জানাতে যান সুমন গড়ায় নামের এক কলেজ পড়ুয়া। অভিযোগ সেসময় কলেজের শিক্ষকদের মিটিং চলাকালীন সে সকলের মাঝে গিয়ে কলেজের টি আই সি কে এ বিষয়ে জানাতে গেলে, কলেজের একজন প্রফেসার ছাত্রটির সঙ্গে দুর্ব্যবহার করে, এমনকি একদম মারমুখী হয়ে ওঠেন পার্সেল কিস্কু নামের ফিজিক্স ডিপার্টমেন্টের প্রফেসর। আর এই বিষয়ের প্রেক্ষিতে এক দিকে কলেজের অধ্যাপক অধ্যাপিকারা বিক্ষোভ আন্দোলন চালিয়ে যায়, সেখানেই কলেজ পড়ুয়ারা এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের দাবিতে বিক্ষোভ আন্দোলন চালাচ্ছে। এখন পর্যন্ত কলেজ চত্বরে দুই পক্ষই অবস্থান বিক্ষোভ করে চলেছে। কলেজের টিচার ইনচার্জ অবশ্য দাবী করেছেন বিষয়টিকে নিয়ে উভয় পক্ষের সঙ্গেই আলোচনা করা হচ্ছে দ্রুতই সমস্যার সমাধান হবে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *