রাতারাতি কয়লা উত্তোলন বন্ধ করে পালালো কয়লা উত্তোলক সংস্থা,বিপাকে শ্রমিকরা

কৌশিক মুখার্জী: সালানপুর:-

রাতারাতি কয়লা উত্তোলন বন্ধ করে পালালো কয়লা উত্তোলক সংস্থা। আর তার জেরে ইসিএলের আসানসোলের সালানপুর এরিয়ার অন্তর্গত মোহনপুর খোলা মুখ খনিতে বিক্ষোভ দেখালো কর্মীরা। জানা গেছে শুক্রবার রাতারাতি ওই কয়লাখনির বেসরকারি কয়লা উত্তোলন কারী সংস্থা পালিয়ে যায় বলে অভিযোগ। ওই বেসরকারি সংস্থাতে কর্মরত শ্রমিক দের দাবি গত তিনমাস থেকে তাদের বেতন বকেয়া রয়েছে। ওই খনিতে প্রায় ৫০০ কর্মচারী রয়েছে বলে জানিয়েছে কর্মীরা। তাঁদের দাবি এই ভাবে রাতারাতি বেসরকারি কয়লা উত্তোলন সংস্থা পালিয়ে যাওয়ার ফলে বিপাকে পড়লো কর্মীরা। অবিলম্বে নতুন কোম্পানি দায়িত্ব নিয়ে কয়লা উত্তোলন শুরু করুক বলে দাবি কর্মীদের। পাশাপাশি তাদের বকেয়া মেটানো হোক।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *