কাজল মিত্র: রাণীগঞ্জ:- রানিগঞ্জ থানা এলাকায় সাত দিবসীয় ভাগবত পাঠ অনুষ্ঠান হতে চলেছে সীতারামজি মন্দির প্রাঙ্গণে।এই উপলক্ষে সীতারামজি মন্দির প্রাঙ্গণ থেকে একটি বিশাল শোভাযাত্রা বের করা হয়, যেখানে বিপুল সংখ্যক ভক্ত বৃন্দ উপস্থিত ছিলেন, এখানে মহিলারা 108 টি কলস নিয়ে শোভাযাত্রায় অংশ নেয় একই সাথে বাবার বিশাল ট্যাবলো ও বাদ্যযন্ত্র সহকারে এই শোভাযাত্রাটি গোটা রানীগঞ্জ শহর পরিক্রমা করে।
সীতারাম যে মন্দিরের এক সেবক মনিশ কুমার শর্মা জানান এই অনুষ্ঠান আজ অর্থাৎ মঙ্গলবার থেকে শুরু হয়ে 12 তারিখ পর্যন্ত বিকেল 3:00 টা থেকে সন্ধ্যা 6:00 টা পর্যন্ত চলবে।সদুর ঋষিকেশের অমৃত প্রকাশজি মহারাজ ভাগবত পাঠ করবেন। ঋষিকেশ থেকে আসা সদগুরু অমৃত প্রকাশ জি মহারাজ বলেন, শ্রীমদ ভাগবত পাঠ শোনা অত্যন্ত সৌভাগ্যের বিষয়। আগামী 7 দিন ধরে এখানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তিনি রানিগঞ্জের সমস্ত বাসিন্দাকে এখানে এসে ভাগবত পাঠ শোনার আহ্বান জানান।