রানিগঞ্জ ডাকাতির মাস্টার মাইন্ড দূষ্কৃতি সুবোধ সিংকে আদালতে পেশ

কৌশিক মুখার্জী: আসানসোল:-

বিহারের জেল থেকে কুখ্যাত সুবোধ সিংকে রবিবার সকালে আসানসোলে নিয়ে আসা হয়। তাকে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হয়েছে বলে জানা গেছে। গত ৯ জুন আসানসোলের রানিগঞ্জের সোনার দোকানে ডাকাতির ঘটনার মাস্টারমাইন্ড এই সুবোধ সিং বলে পুলিশ মনে করছে। এছাড়াও পুলিশ সূত্রে জানা গেছে যে এই সুবোধ সিং শুধু রানিগঞ্জের সোনার দোকানে ডাকাতির নয়, আরো একাধিক ঘটনার সাথে জড়িত রয়েছে। জেলে বসেই সে এইসব করতো। সেই সুবোধ সিংকে এদিন পাটনার বেউর জেল থেকে নিয়ে এসে আসানসোলের সিজিএম আদালতে পেশ করা হয়েছে। পুলিশ রানিগঞ্জের ডাকাতির ঘটনার তদন্তে আদালতের কাছে ১৪ দিনের হেফাজতে নেওয়ার আবেদন জানাবেন। জেলা হাসপাতালের মেডিকেল সার্টিফিকেট সহ অন্যান্য নথি পুলিশের তরফে পেশ করা হয়েছে। এই কুখ্যাত সুবোধ সিংকে আদালতে পেশ করার সময় গোটা আদালত ঘিরে ফেলা হয় আটোসাটো নিরাপত্তায়।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *