রামকিশর গ্রাম পঞ্চায়েত এ হৃদ রোগে মৃত দুই পরিবারের পাশে ব্লক যুব সভাপতি

বাইজিদ মণ্ডল: ডায়মন্ড হারবার:– কয়েক দিন আগে কুল্পি রামকিশর গ্রাম পঞ্চায়েত এর মনিকা গ্রামে খোকন বাগ ৪২,ও হাঁড়া গ্রামে চন্দ্র কান্ত বর ৪০ এরা হৃদ রোগে আক্রান্ত হয়ে মারা যায়। হঠাৎ ঘটে যাওয়া এই মর্মান্তিক মৃত দুই ব্যক্তিদের শোকাহত পরিবারের পাশে দাঁড়ালেন কুল্পি ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি শামসুর আলম মির এর নেতৃত্ব সঙ্গে ছিলেন রামকিশর গ্রাম পঞ্চায়েত এর প্রধান নাসরিন খাতুন মির,অঞ্চল প্রধান অনুপ সানা,উপ প্রধান মৌমিতা চন্ডী,এ ছাড়াও অঞ্চলের সকল সদস্য সদস্যা প্রমুখ। দুই তরতাজা ব্যক্তির অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমেছে এলাকা জুড়ে, মৃতদের পরিবারের পাশে দাঁড়িয়ে সমবেদনা জানাতে এসে ব্লক যুব সভাপতি শামসুর আলম মির তিনি বলেন শোকাহত দুই পরিবারের পাশে আছি অসুবিধায় পড়লে তাদের যোগাযোগ করতে বলেছি আমি। আমাদের কুল্পির প্রিয় বিধায়ক জগরঞ্জন হালদার এবং কুলপি ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি সুপ্রিয় হালদার এর নির্দেশ মত মৃত্যু শোকস্তব্ধ দুই পরিবারের সঙ্গে সমবেদনা জানাতে দেখা করতে গিয়ে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পূজার উপহার দিয়ে আসলাম ।আমাদের দলের পক্ষে থেকে সাহায্য করব তার আশ্বাস দিয়েছি। এবং মৃতদের পরিবারকে আর্থিক সহায়তা সহ দলীয় ভাবে তৃণমূল কংগ্রেস সব সময় তাদের পাশে থাকবে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *