রামনবমীর মিছিল ঘিরে হুলস্থুল কান্ড মুর্শিদাবাদে, রামনবমীর মিছিলে পড়লো মুড়ি-মুড়কির মতন বোমা

রক্তিম সিদ্ধান্ত: মুর্শিদাবাদ:-

মুর্শিদাবাদ জেলার শক্তিপুর থানার অন্তর্গত মানিককহর এলাকায় রামনবমী উপলক্ষে শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল, উক্ত শোভাযাত্রা চলাকালীন দুষ্কৃতীরা বাড়ির ছাদ থেকে শোভাযাত্রার মধ্যে বোমাবাজি শুরু করে, দুষ্কৃতীদের ছোড়া বোমাই আহত হন বেশ কয়েকজন রামভক্ত, বোমাবাজির ঘটনায় শোভাযাত্রায় হুড়োহুড়ি শুরু হলে পথভ্রষ্ট পদপৃষ্ট হন বেশ কয়েকজন। বোমাবাজিতে আহত হন মোট ছয় জন এবং পদপৃষ্ঠের ঘটনায় আহত হন দুজন, ঘটনায় ব্যাপক চাঞ্চল্যক গোটা এলাকায়, সামগ্রিক ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন। আহতরা বর্তমানে বহরমপুরের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *