রামসায়ের ময়দানের সামনে চারচাকা গাড়িতে আগুন

নিজস্ব সংবাদদাতা: আসানসোল:-

বুধবার দুপুরে বারাবনি এলাকা থেকে এক প্রসূতিকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসার সময় আসানসোল দক্ষিণ থানার এসবি গড়ায় রোডের রামসায়ের ময়দানের সামনে একটি চলন্ত চারচাকা গাড়িতে হটাৎ আগুন লেগে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।গাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকলে নিমেশের মধ্যেই পুড়ে ছাই হয়ে যায় আস্ত একটি চারচাকা গাড়ি।তবে গাড়িতে থাকা প্যাসেঞ্জারদের হতাহতের কোনো ঘটনা ঘটেনি। বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা করেছে গাড়ির চালক।জানা যায় ইঞ্জিনে কোন ত্রুটি থাকার কারণে গাড়িটিতে আগুন লেগে যায়। গাড়ির মধ্যে চারজন পেসেঞ্জার থাকলেও গাড়ির চালক গাড়ির কাঁচ ভেঙে ওই চারজন পেসেঞ্জার কে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *