রামের হনুমানের পতাকা জোর করে খুলে নেওয়ার প্রতিবাদে পথ চলতি বাস সহ বিভিন্ন গাড়িতে ধজ্জা টাঙিয়ে দেওয়া হয়

কৌশিক মুখার্জী: কুলটি:- কলকাতায় হিন্দু বিরোধী কার্যকলাপের জন্য এবং আন্দোলনের নামে কলকাতায় এক বাসে রামের হনুমানের পতাকা বাস থেকে জোর করে খুলে নেওয়ার প্রতিবাদে আজ প্রতিবাদ জানিয়ে কুলটি এলাকায় পথ চলতি বাস সহ বিভিন্ন গাড়িতে ধজ্জা টাঙিয়ে দেওয়া হয় বলে জানান বিজেপি নেতা অভিজিৎ আচার্য।

প্রসঙ্গত, কলকাতার একটি বাস থেকে গেরুয়া পতাকা খুলতে বাধ্য করা হয়েছে সম্প্রতি এক্স হ্যান্ডেলে এমনই পোস্ট করে সোচ্চার হয়েছিলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। সাহসের প্রতীক গেরুয়া। সেই গেরুয়া পতাকাকে জোর করে বাস থেকে খুলেছে কট্টরপন্থীরা বলে অভিযোগ তুলেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তারপর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে বিজেপি কর্মী সমর্থকদের পথে নেমে বাসে এবং গাড়িতে গেরুয়া পতাকা বেঁধে দিতে। সোমবার সকালে পশ্চিম বর্ধমানের কুলটির রাস্তায় দেখা গেলো বিজেপি নেতা অভিজিৎ আচার্যকে। বিশ্ব সনাতনী ঐক্য মঞ্চের সদস্যদের সঙ্গে নিয়ে প্রায় একাধিক বাসে হনুমান এবং রামের ছবি দেওয়া গেরুয়া পতাকা বাঁধলেন তারা। সঙ্গে দেওয়া হলো স্লোগানও।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *