রাম নবমী উৎসবকে সামনে রেখে কুলটি থানার উদ্যোগে শান্তি বৈঠক

কৌশিক মুখার্জী: কুলটি:-

৬ই এপ্রিল রাম নবমী উৎসবকে সামনে রেখে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানার উদ্যোগে বৃহস্পতিবার কুলটি ক্লাব প্রাঙ্গণে শান্তি বৈঠক তথা পিস মিটিংয়ের আয়োজন করা হয়।যেখানে মুখ্য রূপে উপস্থিত ছিলেন ডিসি(ওয়েস্ট)সন্দীপ কররা,এসিপি(কুলটি)এস.কে জাবেদ হোসেন,কুলটি থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৃষ্ণেন্দু রায় সহ কুলটি থানার অন্যান্য আধিকারিকরা।তাছাড়াও উপস্থিত ছিলেন কুলটি থানার অন্তর্গত বিভিন্ন আখড়া কমিটির সদস্যরা।এদিন বৈঠকের মাধ্যমে জানানো হয় রাম নবমীর শোভাযাত্রার নতুন কোনো রুট দেওয়া হবে না, পুরোনো রুটে শোভাযাত্রা বার করতে হবে।রামনবমী মিছিল এক জায়গায় বেশিক্ষণ থাকবে না, পুলিশ যখন বলবে মিছিল এগিয়ে নিয়ে যেতে হবে,তাছাড়া মিছিলে এমন কোনো গান বাজানো যাবে না যাতে অন্য কোনো সম্প্রদায়ের মানুষের সমস্যা হয়।তাছাড়া পুলিশ যদি মনে করে এই গান কোনো সম্প্রদায়ের মানুষদের আঘাত করছে সেই গান পুলিশ বন্ধ করে দেবে এবং যারা এমন গান বাজাবে তাদের প্রতি আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *