কৌশিক মুখার্জী: আসানসোল:- রাম নবমী উপলক্ষ্যে আসানসোলের বেশ কিছু আখড়া কমিটির পক্ষ থেকে শুক্রবার রাতে এক শোভাযাত্রার আয়োজন করা হয়। যেখানে বহু মানুষের সমাগম ঘটে। তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা এই জনসমাগমকে জয় সীতা রামের ধ্বনিতে স্বাগত জানান।এদিন আসানসোলে বেশকিছু আখড়া কমিটির পক্ষ থেকে শোভাযাত্রার আয়োজন করা হয়।বহু মানুষের সমাগম ঘটে।এই শোভাযাত্রা উপলক্ষ্যে যেখানে মুখ্য অতিথি হিসাবে উপস্থিত হয়েছিলেন তৃণমূলের লোকসভার প্রার্থী শত্রুঘ্ন সিনহা।এদিন মঞ্চ থেকে শত্রুঘ্ন সিনহা বক্তব্য রাখতে গেলে উপস্থিত জনতার মধ্য থেকে তীব্র জয় শ্রী রাম ধ্বনি ওঠে। বিষয়টি উপলব্ধি করে শত্রুঘ্ন সিনহা উপস্থিত জনতাকে পাল্টা জয় সীতা-রাম ধ্বনিতে সম্বোধন করেন। একই সাথে তিনি আসানসোলকে তার তৃতীয় ঘর হিসাবেও পরিচিতি দেন।
Posted inআসানসোল