রাস্তার দশা বেহাল,ক্ষোভে পথ অবরোধ গ্রামবাসীদের

কৌশিক মুখার্জী: সালানপুর:-

রূপনারায়ানপুর ফাঁড়ির অন্তর্গত পিঠাকেয়ারী গ্রামের মোড়ের মাথায় রাস্তার দশা বেহাল হয়ে পড়েছে।পাইপ লাইনের জন্য রাস্তার চার পাশ খুঁড়ে দেওয়া হয়েছে পিএইচই দপ্তরের তরফে।গ্রামবাসীদের অভিযোগ একমাস ধরে রাস্তার চার পাশ খুঁড়ে ফেলা হয়েছে এবং তারপর থেকেই কাজ বন্ধ করে রেখেছে পিএইচই দপ্তর।অনেক বার পঞ্চায়েত ও পিএইচই দপ্তরের ঠিকাদার সংস্থাকে জানানো হয়েছে কিন্তু কোনো লাভ হয়নি।তাই সোমবার সকালে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা।তারা জানায় পিঠাকেয়ারী স্বাস্থ্য কেন্দ্র যাবার মূল রাস্তা এইটা তাও পিএইচই দপ্তর রাস্তা খুঁড়ে রেখে দিয়েছে।এলাকার সাধারণ মানুষ প্রায় দিন এই গর্তে পড়ে যাচ্ছে।প্রচুর সমস্যা হচ্ছে সবার।তাই বাধ্য হয়ে আজ রাস্তা অবরোধ করা হয়েছে।তারা এও জানান এক দিকে রাস্তা ঠিক করছে রাজ্য সরকার অন্য দিকে সেই রাস্তা কুঁড়ে খারাপ করে দেওয়া হচ্ছে।অবশেষে ঘটনাস্থলে রূপনারায়ানপুর ফাঁড়ির পুলিশ গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।প্রায় ১৫ মিনিট এই অবরোধ চলে পরে পুলিশের দেওয়া আশ্বাসে পথ অবরোধ তুলে নেই গ্রামের মানুষজন।তবে শুধুমাত্র পিঠা কেয়ারী অঞ্চলে রাস্তা খুঁড়ে ফেলা হয়েছে তা নয়,রূপনারায়ানপুর অঞ্চলের বিভিন্ন জায়গায় রাস্তা খুঁড়ে রেখেছে পিএইচই দপ্তর।আর এর ফলে সাধারণ মানুষের প্রচুর সমস্যা শুরু হয়েছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *