রাস্তার হাল বেহাল, প্রতিবাদে দীর্ঘক্ষণ সড়ক অবরোধ করলো স্কুল পড়ুয়া এবং স্থানীয় মানুষ

রাকেশ লাহা, জামুড়িয়া, পশ্চিম বর্ধমান :-

বহুদিন হলো রাস্তার হাল বেহাল হয়ে পড়েছে।  দুর্ঘটনা নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তবুও নজর নেই স্থানীয় প্রশাসনের, তাই বাধ্য হয়েই শুক্রবার সকাল ৯ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত প্রায় তিন ঘন্টা জামুরিয়া থানার অন্তর্গত চুরুলিয়ার চৌধুরী পুকুর এর কাছে রাস্তা অবরোধ করে বিক্ষোভে নেমে পড়েন স্থানীয় মানুষজন সাথে যোগ দেন বিদ্যালয়ের পড়ুয়ারাও।

বিক্ষোভকারীদের অভিযোগ, প্রশাসনের তরফে বেশ কয়েকদিন আগে রাস্তার ফিতে কেটে আনুষ্ঠানিক উদ্বোধন হয়। কিন্তু এখনও অব্দি রাস্তার মেরামতি করার কোন ব্যবস্থা নিচ্ছে না। 

সে কারণেই আমরা রাস্তাই নেমে বিক্ষোভ দেখাচ্ছি। 

অন্যদিকে দোমানী বয়েস হাই স্কুলের একাদশ শ্রেণীর এক পড়ুয়া জানাই , আমরা বিদ্যালয় যাওয়া আসার ক্ষেত্রে এই রাস্তাটি ব্যবহার করি। বর্তমানে রাস্তাটির মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। সে বলে বেশ কিছুদিন আগে “আমি এই রাস্তায় একবার পড়ে গিয়েছিলাম”গুরুতরভাবে চোট পেয়েছি। এছাড়াও, “মাকে একদিন বাইকে করে নিয়ে যাওয়ার সময়ও বাইক নিয়ে উল্টে পড়ি”। তবে শুধু আমি নয় এর আগেও অনেকেবার এ রাস্তার জন্য ঘটেছে ছোটখাটো দুর্ঘটনা। আমরা চাই এই রাস্তা দ্রুত মেরামত করা হোক।

 স্থানীয়দের বিক্ষোভের খবর পেয়ে এদিন চুরুলিয়া ক্যাম্প থেকে পুলিশ এসে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং ১৫ দিনের মধ্যে রাস্তা মেরামত করার আশ্বাস দিলে অবরোধ কারীরা অবরোধ উঠিয়ে নেই। 

কিন্তু অবরোধকারীদের কথাই ১৫ দিনের মধ্যে রাস্তা মেরামতি না হলে আবারও বৃহত্তর-বিক্ষোভে নামবো আমরা।।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *