রাস্তা অবরোধ করে অবস্থান বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি অঙ্গনওয়াড়ি ও আশা কর্মী ইউনিয়নের

কাজল মিত্র: আসানসোল:- একাধিক দাবি নিয়ে পশ্চিম বর্ধমান জেলার আশা কর্মীরা জেলা  শাসকের অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন ও ডেপুটেশন কর্মসূচি দেখাতে থাকে । দাবি পূরণ না হলে আগামী দিনে কর্মবিরতির হুঁশিয়ারি আশা কর্মীদের। বেতন বৃদ্ধি সহ একাধিক দাবি নিয়ে এবার রাস্তায় নেমে প্রতিবাদে সোচ্চার হলো আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীরা।এদিন জেলাশাসক অফিসের সামনে   বিক্ষোভ কর্মসূচির মধ্যে দিয়ে ডেপুটেশন জমা দেয় পশ্চিম বর্ধমান আশা কর্মী ইউনিয়ন। মূলত তাদের দাবি,  কাজের জন্য বিশেষ প্রয়োজন হয় স্মার্টফোনের, কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে মাত্র দশ হাজার টাকা ধার্য করা হয়েছে স্মার্ট ফোন কেনার জন্য। এই টাকায় কখনো ফাইভ জি ফোন কেনা সম্ভব হয় নয় শুধু তাই নয় আশা কর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের অবিলম্বে মাসিক বেতন বৃদ্ধি করতে হবে, না হলে আগামী দিনে কর্ম বিরতির হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারী অঙ্গনওয়াড়ি কর্মী থেকে শুরু করে আশা কর্মীরা।  হাতে প্ল্যাকার্ড নিয়ে তাদের দাবি তুলে ধরেন প্রশাসনের দৃষ্টি আকর্ষণের জন্য। এরপর মিছিল সহযোগে জেলাশাসক দপ্তরে গিয়ে ডেপুটেশন দেয়।তবে মঙ্গলবার সারা রাজ্যের পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলাতেও একইভাবে এই কর্মসূচি পালন করতে দেখা গেল আশা কর্মী সদস্যদের।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *